হবিগঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)-র পদযাত্রায় হামলার ঘটনায় দলটির পক্ষ থেকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে এনসিপি একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
রিপোর্টারের নাম 



















