ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক: নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া ও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হয়ে তার সঙ্গে মতবিনিময় করেন। এই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইআরআই প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই সাক্ষাতের মাধ্যমে তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক: নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬