ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীকে দলে টানার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহিষ্কৃত ছাত্রলীগের নেতাদের ছাত্রদলে অন্তর্ভুক্তির বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদলের একটি কর্মসূচিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীকে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দফায় দফায় সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল জনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম অভিযোগ করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের অনুসারী রাব্বি, যিনি পূর্বে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, তিনি ও তার সঙ্গীরা ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান।

এই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে সেই তিন বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী রিজওয়ানুল করিম রাব্বী হামলার শিকার হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে, এ বিষয়ে ছাত্রদল শাখার আহ্বায়ক হাবিব বলেন, এটি কোনো দুই পক্ষের সংঘর্ষ ছিল না, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি জানান, একটি ছোট ইস্যু থেকে ঘটনাটি বড় আকার নেয় এবং তিনি ও সদস্য সচিব মিলে সিনিয়র-জুনিয়রদের মধ্যে বিষয়টি সমাধান করে দিয়েছেন।

ছাত্রদলে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টরা সুযোগ পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে হাবিব বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, ঘটনাটি মূলত জুনিয়র ও সিনিয়রদের মধ্যে স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহামেডানে যোগ দিলেন জাতীয় দলের তারকা ফুটবলার সাদ-ফাহিম

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীকে দলে টানার অভিযোগ

আপডেট সময় : ০১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬