ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিরাপত্তা নিশ্চিতে: জাতীয় নির্বাচন ও গণভোটে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচনকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে, একইসঙ্গে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো ব্যক্তি যাতে এই সুযোগে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সে কারণেই সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌপরিবহন সচিব, পররাষ্ট্র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের অমিত শাহকে বরখাস্তের দাবি, মোদিকে রাহুল গান্ধীর আহ্বান

নিরাপত্তা নিশ্চিতে: জাতীয় নির্বাচন ও গণভোটে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬