মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক আবেগঘন অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত রাজধানীর লালমাটিয়া এলাকার এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। পরিবারের প্রতি রাষ্ট্রীয় এই সহায়তা ও সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।
রিপোর্টারের নাম 























