দেশের আসন্ন সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি, প্রস্তুতি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো এই ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও বৈঠকে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























