ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভোট দিতে রাজধানী ছাড়ছে মানুষ, মিলছে না টিকিট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার। জুলাই বিপ্লব-পরবর্তী এ নির্বাচনের দিন থাকছে সাধারণ ছুটি। তবে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে শ্রমিকদের জন্য আজ মঙ্গলবার এবং অন্য সবার জন্য আগামীকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে টানা বড় ছুটি পাওয়ায় এবার ভোট দিতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ।

দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চে করে বাড়ি ফিরছেন তারা। বাড়ি ফিরতে আগাম টিকিট সংগ্রহকারীরা স্বস্তিতে থাকলেও তাৎক্ষণিক টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন অন্যরা।

গতকাল সোমবার রাজধানীর বাসটার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি শুরু হওয়ায় তাদের ভিড় বেশি দেখা যায়। অন্যান্য খাতের কর্মজীবীদেরও বাড়ি ফিরতে দেখা গেছে এদিন। পুরুষের পাশাপাশি নারী যাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

ভোট দিতে রাজধানী ছাড়ছে মানুষ, মিলছে না টিকিট

আপডেট সময় : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬