ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সারা দেশে শুষ্ক আবহাওয়া, বাড়তে পারে তাপমাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এই সময়ে দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক আবহাওয়ার এই প্রবণতা দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হবে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে দিনের বেলায় কিছুটা উষ্ণতা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার আবহাওয়ার বিস্তারিত তথ্যে বলা হয়েছে, সকাল ৬টায় বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে মোসাদের গোপন তৎপরতা: দোহা অস্বীকার করলো অবগত থাকার তথ্য

সারা দেশে শুষ্ক আবহাওয়া, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬