ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার, ভর্তি হাসপাতালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদকে সংজ্ঞাহীন ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

পেশায় সাংবাদিক আলী মামুদ একটি জাতীয় দৈনিকের বিশেষ প্রতিনিধি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার একটি ওয়াশরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন। এ সময় তার স্ত্রী ও সন্তান সেখানে উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘক্ষণ শৌচাগারের দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ এসে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা কতটা গুরুতর কিংবা তিনি আশঙ্কামুক্ত কি না, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার, ভর্তি হাসপাতালে

আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬