ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নির্বাচনী ব্যয় বিবরণী জমা না দিলে ২-৭ বছরের কারাদণ্ড: ইসির কঠোর বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের হিসাব যথাযথভাবে দাখিল না করলে কঠোর শাস্তির মুখে পড়বেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক পরিপত্র জারির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ২ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন প্রার্থীরা।

ইসির জারি করা পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নির্বাচনী ব্যয়ের রিটার্ন (ফরম-২২) সঠিকভাবে দাখিল করতে ব্যর্থ হন অথবা এ সংক্রান্ত কমিশনের কোনো নির্দেশ অমান্য করেন, তবে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে বিবেচিত হবেন। অনুচ্ছেদ ৭৪ এর বিধান উল্লেখ করে পরিপত্রে আরও জানানো হয়, এই ধরনের অপরাধের জন্য ন্যূনতম ২ (দুই) বছর থেকে সর্বোচ্চ ৭ (সাত) বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

নির্বাচনী ব্যয় বিবরণী জমা না দিলে ২-৭ বছরের কারাদণ্ড: ইসির কঠোর বার্তা

আপডেট সময় : ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬