ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

এক-দুই দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেছেন যে, একজন বা দুজন বাদে সকল উপদেষ্টা ইতিমধ্যেই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এই তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।”

সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। আপনাদের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সবার ছিল। আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের সাহায্য করা যায়, কাজ সহজ করা যায়।”

শফিকুল আলম আরও বলেন, “প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান আমরা বিবৃতির মাধ্যমে জানিয়েছি। সবাই একই সময়ে আমাদের সংবাদগুলো পেয়েছেন। সংবাদ সম্মেলনে সব প্রশ্নই আমরা নিয়েছি। মাঝে মাঝে তথ্য না থাকায় কিংবা সময় স্বল্পতার কারণে দু-একবার ব্যর্থ হয়েছি।”

নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমিও ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে কেউ দুঃখ পেয়ে থাকেন। আশা করব, আগামী প্রেস উইং আপনারা আমাদের কাছ থেকে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এই ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকারপ্রধান কী কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক-দুই দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬