ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট এসি আনলো ওয়ালটন, উদ্বোধন করলেন তাসকিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি সম্প্রতি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট এয়ার কন্ডিশনার (এসি) বাজারে এনেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট অফ থিংস (আইওটি) নির্ভর উদ্ভাবনী সব ফিচারে ভরপুর। জাতীয় ক্রিকেট দলের তারকা ও ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ রাজধানীতে এক অনুষ্ঠানে এই অত্যাধুনিক এসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান এবং রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আরিফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান বলেন, ব্যবহারকারীদের জন্য এসির অভিজ্ঞতা আরও আরামদায়ক ও স্মার্ট করতে ওয়ালটন এসিতে নিয়মিতভাবে আইওটি ও স্মার্ট এআই সমৃদ্ধ অত্যাধুনিক ফিচার যুক্ত করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল এবং উন্নত এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, ওয়ালটনের এসব উদ্ভাবনী প্রযুক্তি প্যাটেন্ট সনদ পাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এর ব্র্যান্ড ভ্যালু ও প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ওয়ালটনের রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার এবং এআই ডক্টরের মতো স্মার্ট এআই প্রযুক্তি ও ফিচার শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে প্যাটেন্ট সনদ অর্জন করেছে। এই সনদ প্রাপ্তির মাধ্যমে এসব প্রযুক্তির মূল ধারণা, কার্যপদ্ধতি এবং অ্যালগরিদম ওয়ালটনের নামে স্বীকৃত হয়েছে। এর ফলে বাণিজ্যিকভাবে এসব প্রযুক্তি একক মালিকানায় ব্যবহার করতে পারছে ওয়ালটন, যা এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় বাংলাদেশের জন্য একটি বিশাল মাইলফলক।

নতুন এই এসির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো সোলার হাইব্রিড সিস্টেম। ওয়ালটন এসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো. জুয়েল রানা জানান, এই এসি দিনের বেলায় সৌরশক্তি ব্যবহার করে চলবে। যদি সৌরশক্তির পরিমাণ কম থাকে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে প্রয়োজনীয় শক্তি নিয়ে হাইব্রিড পদ্ধতিতে কাজ করবে, যা বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে। রাতে এটি সোলার ব্যাটারি অথবা সরাসরি বৈদ্যুতিক লাইনেও চলতে সক্ষম।

প্যাটেন্ট সনদপ্রাপ্ত অফলাইন ভয়েস কন্ট্রোল এমন একটি স্মার্ট ইন্টার‌্যাকশন প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। স্থানীয় ভাষার সমর্থন, শক্তিশালী প্রসেসিং এবং রিয়েল-টাইম কমান্ড প্রসেসিংসহ ওয়ালটনের আরঅ্যান্ডআই টিম একটি স্বতন্ত্র মডিউল তৈরি করেছে, যা ডিভাইসটিকে আরও ব্যবহারবান্ধব ও স্মার্ট করেছে।

এছাড়াও, এসির আইকনিক ডিসপ্লে ব্যবহারকারীকে এসির অবস্থা, অপারেশন, বিদ্যুৎ খরচ এবং ত্রুটি সংক্রান্ত তথ্য সহজে বুঝতে সাহায্য করবে। এটি কেবল একটি ডিসপ্লে নয়, বরং ডিভাইস ও প্রোডাক্টের সমন্বয়ে তৈরি একটি ইন্টেলিজেন্ট সিস্টেম। এই ডিসপ্লেতে এরর কোডসহ সম্ভাব্য কারণ প্রদর্শিত হওয়ায় ব্যবহারকারী প্রাথমিক পর্যায়েই ত্রুটি শনাক্ত করে সমাধানের চেষ্টা করতে পারেন, যা সার্ভিসিংয়ের সময় ও খরচ উভয়ই কমিয়ে দেয়।

এই স্মার্ট এসিতে আরও রয়েছে আইফিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স এবং ফিল্টার ক্লিন অ্যালার্টের মতো বিশেষ ফিচার। আইফিল প্রযুক্তি ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী সঠিক শীতাতপ নিশ্চিত করে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ফিচার ইনডোর ইউনিটের সেন্সরের মাধ্যমে বাতাসে উপস্থিত সূক্ষ্ম ধূলিকণার ঘনত্ব পরিমাপ করে বাতাসের মান উন্নয়ন করে কক্ষকে স্বাস্থ্যকর রাখে। অন্যদিকে, ফিল্টার ক্লিন অ্যালার্ট ফাংশন এসির কুলিং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে এবং সময়মতো ফিল্টার পরিষ্কারের নির্দেশনা দেয়।

ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি এবং স্মার্ট কন্ট্রোলসহ আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার এই এসিতে যুক্ত করা হয়েছে। পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে এর কম্প্রেসরে। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট এসি আনলো ওয়ালটন, উদ্বোধন করলেন তাসকিন

আপডেট সময় : ০৭:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬