ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বন্দিদের নৈতিক পরিবর্তনে বড় উদ্যোগ: কারা অধিদপ্তরকে ১৩ হাজার বই দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের কারাগারগুলোতে বন্দিদের নৈতিক উন্নয়ন ও সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে এবং অপরাধপ্রবণতা কমিয়ে ব্যক্তিকে সংশোধনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এই লক্ষ্যেই ধর্ম মন্ত্রণালয় থেকে ১৩ হাজার বই প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, কেবল বই বিতরণের মধ্যেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকছে না। বন্দিদের নিয়মিত ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য দেশের প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগও নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে প্রতীকী উপহার হিসেবে কয়েকটি ধর্মীয় গ্রন্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কারাবন্দিদের মানসিক ও চারিত্রিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দিদের নৈতিক পরিবর্তনে বড় উদ্যোগ: কারা অধিদপ্তরকে ১৩ হাজার বই দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬