ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট: নিজ এলাকার বাইরে অবস্থানে ইসির ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তির অবস্থানে সাড়ে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ কমিশনারদের কাছে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্দিষ্টভাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার ভোটার বা স্থায়ী বাসিন্দা নন এমন কেউ সেখানে অবস্থান করতে পারবেন না।

তবে নির্বাচনি কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং জরুরি সেবার ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা কঠোরভাবে পরিপালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট: নিজ এলাকার বাইরে অবস্থানে ইসির ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬