ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে বাধা থাকছে না: ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাগত দায়িত্ব পালনের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো বিধিনিষেধ থাকছে না। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের আপত্তির মুখে নির্বাচন কমিশন (ইসি) আগের অবস্থান থেকে সরে এসে এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল।

বৈঠক শেষে কাজী জেবেল জানান, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মোবাইল ফোনের অপরিহার্যতার বিষয়টি কমিশনকে জানানো হলে তারা ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, “আমরা ইসিকে স্পষ্ট জানিয়েছি যে, মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলে নির্বাচনের স্বচ্ছতা এবং গণমাধ্যমের স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে।”

এর আগে গত রবিবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তিই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইসির এই সিদ্ধান্তের পর দেশজুড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে। তাদের যুক্তি ছিল, প্রযুক্তির এই যুগে তাৎক্ষণিক সংবাদ প্রেরণে মোবাইল ফোন একটি অপরিহার্য মাধ্যম। অবশেষে সাংবাদিকদের দাবির মুখে ইসি তাদের সিদ্ধান্ত শিথিল করার এই আশ্বাস দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে বাধা থাকছে না: ইসি

আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬