ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আধুনিক ব্যাংকিং সেবায় যমুনা ব্যাংক ও এমআরএ-এর মধ্যে সমঝোতা স্মারক সই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে পেশাদারী সহযোগিতা ও ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এ. কে. এম. আতিকুর রহমান এবং এমআরএ-এর নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির শর্ত অনুযায়ী, যমুনা ব্যাংক এখন থেকে এমআরএ-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষায়িত ‘পে-রোল ব্যাংকিং’ সেবা প্রদান করবে। এছাড়া সেবাগ্রহীতাদের সুবিধার্থে এমআরএ প্রাঙ্গণে একটি আধুনিক ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করা হবে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বেতন ব্যবস্থাপনা যেমন সহজ ও গতিশীল হবে, তেমনি কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক উন্নত ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকবান্ধব প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার যে অঙ্গীকার তারা নিয়েছে, এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চুক্তির ফলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাংকিং লেনদেন আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

আধুনিক ব্যাংকিং সেবায় যমুনা ব্যাংক ও এমআরএ-এর মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬