ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আনন্দঘন পরিবেশে নাসির সিনট্যাক্স গ্রুপের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নাসির সিনট্যাক্স গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মিলন মেলা। ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা সম্পন্ন হয়।

দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে একদিনের জন্য সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দে। দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় আকর্ষণীয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাসির সিনট্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যে সকল কর্মীর নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং আগামীতে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। সকলের সরব উপস্থিতি ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এই বাৎসরিক আয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

আনন্দঘন পরিবেশে নাসির সিনট্যাক্স গ্রুপের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬