ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ইউরোপে হামলার পরিকল্পনা নেই, তবে আক্রান্ত হলে কঠোর জবাব: ল্যাভরভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইউরোপের কোনো দেশে সামরিক অভিযানের কোনো অভিপ্রায় রাশিয়ার নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রাশিয়ার ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার উপযুক্ত সামরিক জবাব দিতে মস্কো পুরোপুরি প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ রাশিয়ার এই অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ইউরোপের কোনো অংশে আক্রমণ করার কোনো যৌক্তিক কারণ মস্কোর নেই। তবে পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় এবং সরাসরি আক্রমণ শুরু করে, তবে রাশিয়া তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে কঠোর প্রতিশোধ নেবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মস্কো গায়ে পড়ে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না। কিন্তু রাশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হলে তার সামরিক মোকাবিলা করা হবে অনিবার্য। বিশ্বরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আশঙ্কা: বিপৎসীমা ছাড়াতে পারে তিন নদীর পানি

ইউরোপে হামলার পরিকল্পনা নেই, তবে আক্রান্ত হলে কঠোর জবাব: ল্যাভরভ

আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬