পাকিস্তানে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দলটি এই বিক্ষোভের ঘোষণা দিয়েছে, যেখানে তারা ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। একই সঙ্গে, গত শুক্রবার ইসলামাবাদে একটি ইমামবাড়ায় আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের স্মরণে শোক দিবসও পালন করা হবে।
পিটিআই নেতারা জানিয়েছেন, তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি স্থগিত বা বাতিল করা হয়নি। দলের অন্যতম শীর্ষ নেতা আসাদ কায়সার উল্লেখ করেছেন, “এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে এবং একই সঙ্গে সাধারণ নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।” দলটি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, গত সাধারণ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে, যার ফলে তাদের ফলাফল প্রভাবিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























