ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যুদ্ধ থামাতে ট্রাম্পই একমাত্র ভরসা: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী, দ্রুত সরাসরি বৈঠকের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইউক্রেন-রাশিয়া চলমান সংঘাতের অবসান ঘটাতে শান্তি আলোচনার জটিল বিষয়গুলো নিরসনে দুই দেশের নেতাদের সরাসরি মুখোমুখি বৈঠক জরুরি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, এই দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধে একটি চুক্তি করিয়ে দেওয়ার ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। কিয়েভ দ্রুত এই যুদ্ধের ইতি টানতে আগ্রহী বলেও জানান তিনি।

সিবিহা জানিয়েছেন, প্রায় চার বছর ধরে চলা এই সংঘাতের অবসান ত্বরান্বিত করতে ইউক্রেন সচেষ্ট। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় সামনে আসার আগেই মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনার গতিকে কাজে লাগাতে চায় ইউক্রেন। এর মাধ্যমে একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করার আশা করছে কিয়েভ। ইউক্রেনের এই শীর্ষ কূটনীতিকের মতে, শান্তি প্রক্রিয়ার সবচেয়ে কঠিন ধাপগুলো পার করতে হলে শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত সম্পৃক্ততা অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আশঙ্কা: বিপৎসীমা ছাড়াতে পারে তিন নদীর পানি

যুদ্ধ থামাতে ট্রাম্পই একমাত্র ভরসা: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী, দ্রুত সরাসরি বৈঠকের আহ্বান

আপডেট সময় : ০৮:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬