ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল। রোববার দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এই কঠোর বার্তা দেন।
মেশাল বলেন, ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও আগ্রাসন যতদিন থাকবে, ফিলিস্তিনি প্রতিরোধ ততদিন চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসের অস্ত্র সমর্পণের যে দাবি জানাচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং এই দাবি প্রত্যাখ্যান করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “প্রতিরোধ আন্দোলন এবং তাদের অস্ত্রকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এমন কিছু, যা আমাদের মেনে নেওয়া উচিত নয়।” ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। গাজার ভবিষ্যৎ নির্ধারণে একমাত্র ফিলিস্তিনিদেরই অধিকার আছে এবং বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত বা বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
রিপোর্টারের নাম 

























