ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থীর জিডি: জামায়াত নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শনিবার (৭ ফেব্রুয়ারি) দাগনভূঞা থানায় এই জিডি করা হয়। মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন জিডিটি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের এক নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ বিএনপি প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে হুমকি দেন। জিডিতে বর্ণিত হুমকি অনুযায়ী, মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কী রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।’

আবদুল আউয়াল মিন্টু জিডিতে আরও দাবি করেন, মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য জামায়াত নেতা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন। এসব ঘটনায় তিনি নিজের সম্মানহানি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন। এসব হুমকির প্রতিকার চেয়েই তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নির্বাচনকালীন সময়ে একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এটিকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার কিছু নেই। তার বক্তব্য অনলাইনে ভিডিও আকারে পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। মেজবাহ উদ্দিন আরও অভিযোগ করেন, পুলিশকে টাকা দিয়ে তার বিরুদ্ধে জিডি করানো হয়েছে এবং এর মাধ্যমে বিএনপির প্রার্থী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশজুড়ে এনসিপির বিক্ষোভ, তারেক রহমানকে কড়া বার্তা

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থীর জিডি: জামায়াত নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬