ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান এটিএম মাছুমের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফপূর্ণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে। স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা সরকারে ছিল, তারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার তিনটি সংসদীয় আসন— নেত্রকোনা-৫ (পূর্বধলা), নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এই জনসভাগুলো চলে।

এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, রাকসু’র বর্তমান ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান।

জনসভায় এটিএম মাছুম তার বক্তব্যে আসন্ন নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নারী হেনস্তাকারী ও ঋণ খেলাপীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

নেত্রকোণা-৫ আসনে মাসুম মোস্তফা, নেত্রকোণা-৪ আসনে মো. আল-হেলাল তালুকদার এবং নেত্রকোণা-৩ আসনে মো. খায়রুল কবির নিয়োগী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনসভাগুলোতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশজুড়ে এনসিপির বিক্ষোভ, তারেক রহমানকে কড়া বার্তা

ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান এটিএম মাছুমের

আপডেট সময় : ০৫:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬