ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারে প্রাণনাশের হুমকি: রংপুর-৪ আসনের প্রার্থীর জিডি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার সময় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রচার চালানোর সময় একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁকে এই হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আখতার হোসেন। সে সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত নম্বরে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, হুমকিদাতা নিজের পরিচয় না দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে কলটি কেটে দেয়। এতে তাঁর জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য আখতার হোসেন এই জিডি করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, আখতার হোসেনের হুমকির অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, “সারা দেশের মতো আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের বিভিন্ন সময়ে নানাভাবে প্রকাশ্য ও গোপনে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদ চেপে বসেছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনোই পিছপা হইনি। হুমকি, ধামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড ও নির্যাতন মোকাবিলা করেই আমরা নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছি। আমাদের ভয় দেখিয়ে, রুঢ় ভাষায় কথা বলে বা প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের এই জয়যাত্রা থামিয়ে রাখা যাবে না।”

উল্লেখ্য, আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

নির্বাচনী প্রচারে প্রাণনাশের হুমকি: রংপুর-৪ আসনের প্রার্থীর জিডি

আপডেট সময় : ০৪:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬