ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সালাহউদ্দিন আহমদ: ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে বাঁক বদল ঘটাবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে এক নতুন বাঁক বদল ঘটাবে। এ নির্বাচনের মাধ্যমেই সূচনা হবে এক নতুন বাংলাদেশের যাত্রা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে উল্লেখ করেন, বিএনপি দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করে বেকারত্ব দূর করতে চায়। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং সবার জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ প্রদান করা হবে।

এছাড়াও, মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন এবং লবণের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়েও আশ্বাস দেন এই বিএনপি নেতা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এবং মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

সালাহউদ্দিন আহমদ: ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে বাঁক বদল ঘটাবে

আপডেট সময় : ১২:২১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬