ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মতলব উত্তরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ‘বেজি সুজন’ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজীকান্দি এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায় মতলব উত্তর থানা পুলিশ। তল্লাশিকালে ওই বাড়ির একটি দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয়। তবে অভিযান চলাকালে সুজনের সহযোগী লিমন (৩০) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসাইন সানীবের তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত সুজন ও পলাতক লিমনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৬/২০২৬)। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

মতলব উত্তরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬