বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তাঁর দল দ্রুততম সময়ে তিস্তা ব্যারাজ নির্মাণ প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দেবে। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শনিবার দুপুরে নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নীলফামারীতে বিদ্যমান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) আরও সম্প্রসারিত করা হবে এবং সৈয়দপুরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তাঁর লক্ষ্য, নীলফামারীকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।
ভবিষ্যৎ রাজনীতি দেশ পুনর্গঠনের ওপর আলোকপাত করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার ষড়যন্ত্র বা কারচুপির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























