সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা থেকে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধটি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত সরকার। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মুখপাত্র জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এবং বিচার বিভাগীয় পর্যালোচনার মধ্যে রয়েছে। এই ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নয়াদিল্লি গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করে ভারত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন।
রিপোর্টারের নাম 






















