ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী; হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময়

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে তিনি সেখানে যান এবং হজযাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিরাপদ ও নির্বিঘ্ন সফরের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি জানান, সরকার হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্যাম্প পরিদর্শনের পর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী; হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময়

আপডেট সময় : ০২:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬