বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর এই প্রতিশ্রুতি দেন। ফ্রান্স ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজিত ওই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এবং মানবিক বিপর্যয় বাড়বে। তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ ও মূল্যবৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ ইতোমধ্যেই সংকটের মুখে পড়েছে। এই সংকট থেকে নাগরিকদের সুরক্ষা দিতে তার সরকার কাজ করছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া তার পরিশোধিত জ্বালানির বড় একটি অংশের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর নির্ভরশীল, যার কাঁচামাল মূলত হরমুজ প্রণালি হয়ে আসে। ফলে এই প্রণালিতে যেকোনো ধরনের অস্থিরতা অস্ট্রেলিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
রিপোর্টারের নাম 


















