ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ছাড়াই পর্দা উঠেছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে জাতীয় দলের অংশগ্রহণ না থাকাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, এই বঞ্চনার মাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি গোটা জাতিকেই চরমভাবে অপমানিত করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও সেখানে লাল-সবুজের প্রতিনিধিদের কোনো উপস্থিতি নেই। স্বাভাবিকভাবেই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ আজ টেলিভিশন পর্দার দিকে থাকার কথা ছিল, কিন্তু পরিকল্পিতভাবে দেশের মানুষকে সেই আনন্দ ও বিজয়ের উল্লাস থেকে বঞ্চিত রাখা হয়েছে।

ডা. শফিকুর রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন, আন্তর্জাতিক এই ক্রীড়া মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ করার পূর্ণ অধিকার ছিল। কিন্তু সুক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে টাইগারদের মাঠের লড়াই থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। একে আধিপত্যবাদী শক্তির আস্ফালন হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশের মর্যাদা ও স্বপ্নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। কোনো অপশক্তির কাছেই বাংলাদেশ হার মানতে পারে না।

জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের ব্যথায় ব্যথিত। তবে আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ, ভবিষ্যতে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে এবং পূর্ণ শক্তি ও সম্মান নিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর আয়োজিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত নয়টি আসরের প্রতিটিতেই অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ২০২৬ সালের এই আসরটিই প্রথম, যেখানে টাইগারদের ছাড়াই বিশ্বমঞ্চে ব্যাট-বলের লড়াই শুরু হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬