ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচিত হলে আমানতের খেয়ানত করবেন না জামায়াত প্রার্থী সালাম মাদানী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেছেন, এমপি হলে ছাতক–দোয়ারাবাজারের কোনো দাবি নিয়ে আপনাদের আমার কাছে যেতে হবে না। এই জনপদকে আমি হাতের তালুর মতো চিনি। কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আমি নিজে থেকেই আপনাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করবো। আপনারা যদি আমাকে আপনাদের খাদিম হিসেবে নির্বাচন করেন, আমি ওয়াদা করছি—আপনাদের আমানতের কোনো খেয়ানত করবো না।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজারে বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং উবায়দুল হক শাহীন ও জাবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।

তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই। জীবনে মরণে আপনাদের সঙ্গেই থাকবো, আপনাদের সুখ–দুঃখের সাথী হবো এবং আপনাদের সেবা করবো—ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, শত ব্যস্ততার মধ্যেও আমি আজ আপনাদের কাছে ছুটে এসেছি। কারণ একবার সরাসরি সাক্ষাতেই আমি উপলব্ধি করেছি—আগামীর বাংলাদেশে যারা মানুষকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারবেন, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী তাদের মধ্যে অন্যতম।

জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টকে স্পষ্টভাবে জানিয়েছি আপনারা যদি উন্নয়ন তহবিলের প্রতিটি টাকার সঠিক ব্যবহার চান, দুর্নীতিমুক্ত উন্নয়ন চান, তাহলে জামায়াতে ইসলামীর চেয়ে উত্তম বিকল্প আর নেই। আমাদের কাছে আপনাদের উন্নয়ন তহবিলের একটি টাকাও তছরুপ হবে না।

সমবেত জনতাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, আপনারা যদি আপনাদের টাকার সঠিক ব্যবহার চান, তবে চোর ও দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না। আল্লাহ পাক আমাদের আমানতের সঠিক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আমানতের খেয়ানত করলে শুধু নিজেদের নয়, দেশের এবং জুলাই বিপ্লবে রক্ত দেওয়া বীর শহীদদের সাথেও বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের পূর্ণতা অর্জিত হোক।

এ সময় তিনি ছাতক ও দোয়ারাবাজারবাসীর প্রতি অধ্যক্ষ আব্দুস সালাম মাদানীকে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও সাবেক এমপি প্রার্থী মাওলানা সাদিক সালীম, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুন রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ, এনসিপির উপজেলা আহ্বায়ক সাইদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা সৈওক আহমদ, কমিউনিটি নেতা আবুল কালাম, অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, সৈয়দেরগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হোসাইন আহমদ লনীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ছাতক–দোয়ারাবাজারে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘সবচেয়ে তীব্র’ হামলা: মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্যবস্তু

নির্বাচিত হলে আমানতের খেয়ানত করবেন না জামায়াত প্রার্থী সালাম মাদানী

আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬