ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে হাজার হাজার নারী রাজপথে নেমেছেন।

শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলাদের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম। তিনি বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্তা বা নির্যাতন হলে কঠোর জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করবে বলে তিনি আশ্বাস দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন (এলডিপির) কেন্দ্রীয় নেতা মোকফার উদ্দিন চৌধুরীকে। তিনি বলেন, যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে?

আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না; আমরা শান্তিতে বসবাস করতে চাই। তিনি আরো বলেন, হুমকি ও ধামকি দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। যেখানে ভয় দেখানো হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরো বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাকসুদুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মো. আবুল কালাম। বক্তারা নারী সমাজকে সংগঠিত হয়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে মহিলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সভানেত্রী লাইজু বেগম। তিনি নারীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সমাজ গঠনে নারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। সমাবেশে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার মহিলা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘সবচেয়ে তীব্র’ হামলা: মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্যবস্তু

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬