ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলি: জামায়াতের তীব্র নিন্দা, তদন্ত ও শাস্তির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলি ও লাঠিচার্জে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশের এমন দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, বুট ও গুলির মাধ্যমে এই অধিকারকে দমন করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে সাধারণ আন্দোলনকারীরা যেভাবে আহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের গুলিবিদ্ধ হওয়া এবং অন্য নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক।

অ্যাডভোকেট জুবায়ের অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং ভবিষ্যতেও ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলি: জামায়াতের তীব্র নিন্দা, তদন্ত ও শাস্তির দাবি

আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬