ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা: আরও ৬ জেলায় চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

দেশে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের পরিধি আরও বাড়ানো হয়েছে। রাজধানীর পর এবার দেশের আরও ৬টি জেলায় মোটরসাইকেল চালকদের জন্য এই ডিজিটাল সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে এখন থেকে ঢাকা মেট্রোসহ চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ জেলার মোটরসাইকেল চালকরা এই সুবিধার আওতায় আসবেন।

বর্তমানে রাজধানীর ১৮টি পেট্রল পাম্পে এই কার্যক্রমের বিস্তার ঘটানো হয়েছে। সংশ্লিষ্ট জেলার মোটরসাইকেল চালকরা গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপটি ডাউনলোড করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অ্যাপে মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে এই ডিজিটাল সেবাটি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি জালিয়াতি ও অপচয় রোধ করা সম্ভব হবে, যা দেশের জ্বালানি খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা: আরও ৬ জেলায় চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬