ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান বৈষম্য নিরসনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত দুটি সরকার যথাসময়ে শিশুদের হামের টিকা প্রদানে ব্যর্থ হয়ে এক ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশে হামের প্রাদুর্ভাব অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬