বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত বিশেষ রিফ্রেশমেন্ট কিট প্রদান করা হয়।
এর আগে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে হজযাত্রীদের নিরাপদ যাত্রা ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেদ্দা বিমানবন্দরে এ সময় কনসাল জেনারেলসহ সৌদি হজ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















