ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর বৈঠক

গাজায় চলমান যুদ্ধবিরতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বেশ কিছু মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার (সময়) তুরস্কের ইস্তাম্বুল শহরে বৈঠক করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (৩১ অক্টোবর) এই তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন যে, যুদ্ধবিরতি কতদিন অব্যাহত থাকবে তা নিয়ে তারা সন্দিহান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, এই বৈঠকে সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।

গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সেই বৈঠকে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া অংশ নিয়েছিল।

ফিদান আরও বলেন, বর্তমানে আলোচনায় থাকা প্রধান বিষয়গুলো হলো—গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করা এবং কীভাবে দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া যায়।

গাজায় আবারও ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি চলাকালীনও গাজা উপত্যকায় চতুর্থ দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। গাজার বাসিন্দারা আশঙ্কা করছেন যে, ইসরায়েলের পূর্ণমাত্রার বোমাবর্ষণ আবারও শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির পরেও তারা খাবার, পানি ও ওষুধের জন্য মরিয়া হয়ে সংগ্রাম করছেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের অংশ হিসেবে গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর কোনো প্রকার ভূমিকার বিরোধিতা করছেন তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর বৈঠক

আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫