ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী অঙ্গীকার: উন্নয়নের রূপরেখা ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তাঁর ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর জোর দিয়ে তিনি এই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক আবু তালেব মণ্ডল নিজেই ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে ঈশ্বরদী-আটঘরিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলগেটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণ, দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দর পুনরায় চালু করা এবং সড়ক ও জনপথের উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আটঘরিয়ায় একটি আধুনিক কৃষি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, কৃষিভিত্তিক শিক্ষার প্রসার এবং যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে, ঈশ্বরদী-আটঘরিয়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রার্থী। এছাড়াও, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম এবং খেলাধুলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় শিল্পকারখানা সম্প্রসারণ, কৃষকদের জন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

পাশাপাশি, পদ্মা নদীর ভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণ, পরিবেশ ও জলসম্পদ সংরক্ষণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ব্যাপারেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহার ঘোষণার পর অধ্যাপক আবু তালেব মণ্ডল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানে পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী অঙ্গীকার: উন্নয়নের রূপরেখা ঘোষণা

আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬