ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালুর প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী নির্বাচিত হলে সেন্টমার্টিন রুটে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এই ঘোষণা দেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূর আহমেদ আনোয়ারী বলেন, আগামী ১২ তারিখের পর থেকে সকল প্রকার চাঁদা আদায় বন্ধ করা হবে এবং দ্বীপের বাসিন্দাদের দুঃখ-কষ্ট লাঘবে তিনি সচেষ্ট থাকবেন। তিনি দ্বীপের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

এই নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ইসমাইল, সাবেক উপজেলা শিবির সভাপতি সিদ্দিকুর রহমান, মুফতি জয়নাল আবেদীন এবং জামায়াত নেতা আব্দুর রহমান জিহাদী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতের আমির আবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আজিজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুর রহমান এবং ইউনিয়ন জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালুর প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

আপডেট সময় : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬