ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হবিগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা ৭ ফেব্রুয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আগামী ৭ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হবিগঞ্জ সফরে আসছেন। জেলার নিউফিল্ড মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনসভাটি সকাল সাড়ে ৮টায় শুরু হবে এবং সকাল ১০টায় জামায়াত আমির তাঁর ভাষণ দেবেন। দলটি এই সমাবেশে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি প্রত্যাশা করছে এবং সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান জনসভায় সভাপতিত্ব করবেন। এছাড়া, জেলার চারটি সংসদীয় আসনে জামায়াত তথা জোটের মনোনীত চার প্রার্থী এবং জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ জানিয়েছেন, জনসভার জন্য মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে জেলা রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

হবিগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা ৭ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬