ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দাউদকান্দিতে হাঁসচুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের বেলা মালিগাঁও গ্রামে হাঁসচুরির একটি ঘটনা ঘটে। এই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন যুবক সাইদকে পাকড়াও করে মারধর শুরু করে। একপর্যায়ে বেধড়ক পিটুনিতে সাইদ সংজ্ঞাহীন হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাঁসচুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

দাউদকান্দিতে হাঁসচুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় : ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬