ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবিগঞ্জ গড়তে ‘দাঁড়িপাল্লা’কে বিজয়ী করার আহ্বান কাজী মহসিনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ বলেছেন, একটি সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবিগঞ্জ গড়তে হলে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, ইনসাফভিত্তিক সমাজ ও রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে শুরু হওয়া এক বিশাল গণসংযোগ শেষে মোতালিব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কাজী মহসিন আহমদ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমান দুঃশাসন, লুটপাট ও দলীয়করণের রাজনীতি থেকে মুক্তি চায়। চারদিকে যে অরাজকতা ও দুর্নীতির মহোৎসব চলছে, তার বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত হবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন সম্প্রতি জামায়াতে যোগদানকারী নেতা চৌধুরী আশরাফুল বারী নোমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান এবং হবিগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবিগঞ্জ গড়তে ‘দাঁড়িপাল্লা’কে বিজয়ী করার আহ্বান কাজী মহসিনের

আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬