ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

টাঙ্গাইলে মার্কিন চিকিৎসকের বাসভবন প্রাঙ্গণে রহস্যময় ড্রোন উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে কর্মরত এক মার্কিন চিকিৎসক দম্পতির বাসভবনের সামনে থেকে একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ড্রোনটি উদ্ধারের পর বর্তমানে তা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরিকান ডক্টর বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং-এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কাজ করছেন মার্কিন নাগরিক জেসন ওয়েড মরগেনসন ও তার স্ত্রী ম্যান্ডি গ্রেস মরগেনসন। মঙ্গলবার সকালে তারা নিজেদের বাসভবনের সামনে একটি ড্রোন ক্যামেরা পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ওই স্বাস্থ্য প্রকল্পের নির্বাহী পরিচালক পিজন নংমিনকে জানানো হয়। পরে সকাল ৯টার দিকে সহকর্মীদের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।

এই ঘটনায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকল্পের নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, এই চিকিৎসকরা আমাদের এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ড্রোনটি কোথা থেকে এলো কিংবা কারা এটি পরিচালনা করছিল, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

এলাকায় ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ড্রোনটি কী উদ্দেশ্যে সেখানে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ড্রোনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ড্রোনটি অচল বলে মনে হচ্ছে। তবে এটি কীভাবে সেখানে এলো, এর মালিক কে এবং কী উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভাবস্থায় রোজা: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ

টাঙ্গাইলে মার্কিন চিকিৎসকের বাসভবন প্রাঙ্গণে রহস্যময় ড্রোন উদ্ধার

আপডেট সময় : ০২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬