ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি মরদেহটি হাসপাতালের সামনে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।

নিহত কর্মকর্তার নাম জুনায়েদ আহমেদ (৩৭)। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে কয়েকজন ব্যক্তি একটি মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে রেখে পালিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদ আহমেদের স্ত্রী নাইমা নার্গিস নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। নাইমা নার্গিস জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে জুনায়েদ ঢাকা থেকে ট্রেনে করে নওগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা মোবাইল ফোনে জানিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের ধারণা, ভোরে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে কোনো যানবাহনে করে মহাদেবপুর যাওয়ার পথে তিনি কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাইমা নার্গিস বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভাবস্থায় রোজা: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ

নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬