ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

লোহাগাড়ায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও সহযোগীর বাবা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী ও অপর এক সন্ত্রাসীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোর ও সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীনের নেতৃত্বে বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। বুধবার ভোর ৪টার দিকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কালা বাবুলের (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি দেশীয় রামদা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত কালা বাবুল স্থানীয় মো. ইউনুসের ছেলে।

এদিকে, একই ইউনিয়নের অন্য একটি স্থানে সকাল ৯টার দিকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে যৌথবাহিনী। সেখানে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ‘তৌহিদ বাহিনী’র প্রধান তৌহিদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাবা আবু তাহেরকে (৬৫) আটক করা হয়। আটককৃত আবু তাহের ওই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

অভিযানের বিষয়ে লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে অস্ত্রসহ অভিযুক্তদের আটক করা হয়েছে। অপরাধ দমনে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভাবস্থায় রোজা: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ

লোহাগাড়ায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও সহযোগীর বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬