ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠিত: সভাপতি কিবরিয়া, সম্পাদক আতাহার আলী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ গঠিত হয়েছে। মঙ্গলবার ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সভাপতি এবং কর কর্মকর্তা আতাহার আলী খানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, এর গঠনতন্ত্র প্রণয়ন এবং স্থায়ী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তাদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এই কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত এই অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হলো ডিএসসিসির বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ করা, কর্মপরিবেশের উন্নয়ন ঘটানো এবং কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত অ্যাসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ এবং ঢাকা শহরের নাগরিক সেবা আরও আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

নবগঠিত কমিটি অবিলম্বে একটি সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। একইসঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও অন্যান্য আনুষঙ্গিক রূপরেখা প্রণয়নের কাজও শুরু করবে। উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইফতার আয়োজন: বিশৃঙ্খলা ও খাবার সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠিত: সভাপতি কিবরিয়া, সম্পাদক আতাহার আলী

আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬