ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৬ রাউন্ড পিছিয়েও বাজিমাত! হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ফিদে মাস্টার নোশিন আনজুম

৪৩তম জাতীয় মহিলা দাবায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম। প্রথম ছয় রাউন্ডে পিছিয়ে থাকার পরও বাজিমাত করে, তিনি এগারো খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হন।

হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী-দাবাড়ুর স্বপ্ন এখন অনেক বড়। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “যখন পড়াশোনা করি, তখন সেটাই করতে থাকি। আবার যখন খেলা থাকে, তখন খেলি। তবে এবার দুটি মিডটার্ম মিস করেছি, সেগুলো পরে দিতে হবে। আমি চাই, পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যেতে। এক সময় গ্র্যান্ডমাস্টার হতে চাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করে দেশকে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই। তবে এর জন্য দেশের বাইরে অনেক বেশি খেলতে হবে এবং স্পন্সরও প্রয়োজন।”

নোশিন ২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবা খেলছেন। তিনি প্রথম চ্যাম্পিয়ন হন ২০২২ সালে। পরের বছর খেলা না হলেও গত বছর এবং এবারও তিনি চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন। কুমিল্লার নুসরাত জাহান আলোর কাছে হেরে যাওয়ার পরও ঘুরে দাঁড়ানো নিয়ে নোশিন বলেন, “আলোর কাছে হারের পর খুব আপসেট ছিলাম। খেলায় মনোযোগ হারিয়ে ফেলছিলাম। তখন আম্মু উৎসাহ দিয়ে বলেছিলেন, বাকি খেলাগুলো জিতলে এবং আলো একটা হারলে প্লে-অফ হবে। সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে বাকি খেলাগুলো জিতেছি। সব মিলিয়ে ১১ রাউন্ডের মধ্যে আমার তিনটি ড্র, একটি হার ও সাতটি জয়।”

টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হলেও নোশিন আনজুম এখনও ফিদে মাস্টার। তার দুটি আন্তর্জাতিক মাস্টার নর্ম রয়েছে। মহিলা আন্তর্জাতিক মাস্টার (WIM) হতে হলে তার আরও একটি নর্ম এবং ২২০০ রেটিংয়ের প্রয়োজন। তার বর্তমান রেটিং ১৯৯০। এই নিয়ে কিছুটা অতৃপ্তি প্রকাশ করে তিনি বলেন, “এটা একটা অতৃপ্তি। জোনালে চ্যাম্পিয়ন হলে আমিও সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে পারতাম, কিন্তু ওয়াদিফার কাছে হারায় হতে পারিনি। ওয়াদিফা আমাদের নৌবাহিনীরই, সে হয়েছে; আমারও সুযোগ ছিল হওয়ার।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

৬ রাউন্ড পিছিয়েও বাজিমাত! হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ফিদে মাস্টার নোশিন আনজুম

আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫