ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা মামলা: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় তিনি ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এই মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নেওয়া হয়েছে। তারা অবিলম্বে মাহমুদুল হাসান রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের দমনমূলক কর্মকাণ্ড এদেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন বসানো হলে ‘নজিরবিহীন’ পরিস্থিতির হুঁশিয়ারি ট্রাম্পের, পুতিনকে উত্তেজনা কমানোর আহ্বান পেজেশকিয়ানের

শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা মামলা: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬