ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। এই সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ ও ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে রাজনীতিকে মেশানো কোনোভাবেই উচিত নয়।
শশী থারুর মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য ভারতেরও দায় রয়েছে। মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রভাব বিশ্ব ক্রিকেটে অনুভূত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মোস্তাফিজকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা একটি ভুল পদক্ষেপ ছিল।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে বড় অঙ্কের পারিশ্রমিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়, যা নিয়ে ক্রিকেট বিশ্বে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। শশী থারুর এই পুরো প্রক্রিয়াটিকেই অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।
রিপোর্টারের নাম 






















